বিএফইউজে’র নবনির্বাচিত কমিটির দায়িত্বগ্রহণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৪৫ পিএম, ২৭ অক্টোবর ২০২১ বুধবার
ফাইল ছবি
দেশের সাংবাদিকদের শীর্ষ সংগঠন বিএফইউজে- বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নবনির্বাচিত কমিটি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন।
বুধবার দুপুরে দায়িত্ব গ্রহণ শেষে নবনির্বাচিত সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ দুজনই সংগঠনের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা ও সাংবাদিকদের অধিকার আদায়ের সংগ্রামকে বেগবান করার অঙ্গীকার ব্যক্ত করেন।
এ উপলক্ষে দুপুরে জাতীয় প্রেস ক্লাবের ইউনিয়ন অফিসে বিদায়ী কমিটি ও নবনির্বাচিত কমিটির এক যৌথসভা অনুষ্ঠিত হয়। বিদায়ী কমিটির সভাপতি মোল্লা জালালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবনির্বাচিত সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, বিদায়ী কমিটির ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ, সাবেক সভাপতি মনজুরুল আহসান বুলবুল, নবনির্বাচিত সহ-সভাপতি মধুসূধন মণ্ডল, আফরোজা আক্তার ডিউ ও মোশাররফ হোসেন, বিদায়ী কমিটির সহ-সভাপতি সৈয়দ ইশতিয়াক রেজা, যুগ্ম মহাসচিব শেখ মামুনুর রশিদ ও অমিত রায়, দপ্তর সম্পাদক সেবীকা রানী, নির্বাহী কমিটির সদস্য উম্মুল ওয়ারা সুইটি, ড. উৎপল কুমার সরকার, নূরে জান্নাত আখতার সীমা, শেখ নাজমুল হক সৈকত, বিফইউজের অঙ্গ ইউনিয়ন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম ও সাধারণ সম্পাদ আমির হোসাইন স্মিথ, সাংবাদিক ইউনিয়ন কুষ্টিয়ার সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব ও সাধারণ সম্পাদক মাহমুদ হাসান ও ময়মনসিংহ সাংবাদিক ইউনিয়নের সভাপতি আতাউল করিম খোকন ও সাধারণ সম্পাদক মীর গোলাম মোস্তফাসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় বিদায়ী সভাপতি মোল্লা জালাল নবনির্বাচিত কমিটির সভাপতি ওমর ফারুককে ফুল দিয়ে এবং ভারপ্রাপ্ত মহাসচিব আবদুল মজিদ রেজুলেশন খাতা নবনির্বাচিত মহাসচিব দীপ আজাদের নিকট বুঝিয়ে দিয়ে দায়িত্ব হস্তান্তর করেন।
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০




